• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিলে ইশরাক হোসেন লালপুরে সমাজসেবক মামুনের উদ্যোগে ইফতারি মাহফিল দক্ষিণ হালিশহরে নৌবাহিনী অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার ইফতার মাহফিল ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা ইরানের পাল্টা হামলায় হতাহত ২০০’র বেশি মার্কিন সেনা ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেখলেন অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা: অল্পের জন্য রক্ষা

চট্টগ্রামের কালুরঘাট ফেরিঘাটে নৌকা থেকে পড়ে নিখোঁজ ১ জন

Reporter Name / ১২১ Time View
Update : রবিবার, ২৩ জুন, ২০২৪

চট্টগ্রামের কালুরঘাট ফেরিঘাটে নৌকা থেকে পড়ে এক যাত্রী নিখোঁজ হয়েছেন। কালুরঘাট মোহরা ফায়ার সার্ভিস উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

গতকাল শনিবার ২২ জুন বিকাল সাড়ে ৫টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ রয়েছেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক আশরাফ উদ্দিন কাজল (৪৮)। তিনি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডের মরহুম মেজর হাবিবুর রহমানের ছেলে। উদ্ধার হওয়া যাত্রীর নাম নূর কাদের (৩৮)। তিনি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লার চরের ছবুর আহমদের ছেলে। প্রত্যক্ষদর্শী আবদুর শুক্কুর বলেন, ফেরিঘাটে নৌকায় যাত্রী তোলার সময় প্রবল স্রোতে নৌকাটি ফেরির সাথে ধাক্কা লেগে দুই যাত্রী নদীতে পড়ে যান। একজন উঠতে পারলেও অপরজন তলিয়ে গেছেন নদীতে। এখন ফেরি ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category