• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা তিতাসে  যুব তরঙ্গের আয়োজনে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত তিতাসে তিতাস মুক্ত স্কাউট দলের স্কাউটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নি/হ/ত নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে হালদা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ফটিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা

যাত্রাবাড়ী থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ০৬ সদস্য গ্রেফতার

ঢাকা প্রতিনিধি:- / ১১৪ Time View
Update : সোমবার, ২৪ জুন, ২০২৪

গতকাল ২৩ জুন ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ২২.৩০ ঘটিকায় র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ০৬ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নাম ১/ নান্নু সরদার (৫৩), পিতা: মৃত হারুন সরদার, সাং: কাজীর চর, থানা: মুলাদী, জেলা: বরিশাল, ২/ মোঃ রাজু আহমেদ (৫০), পিতা: আলাব আকন, সাং: পশ্চিম রতনপুর, থানা: কাজীরহাট, জেলা: বরিশাল, ৩/ মোঃ হানিফ (৫০), পিতা: মৃত আব্দুল গনি সিকদার, সাং: চরবাহাদুরপুর, থানা: মুলাদী, জেলা: বরিশাল, ৪/ মোঃ হুমায়ুন (৪১), পিতা: আলাবক্স আকন, সাং: পশ্চিম রতনপুর, থানা: কাজীরহাট, জেলা: বরিশাল, ৫।/ মোঃ তাহিরুল (৩৮), পিতা: মৃত তালেব, মাতা: মৃত তাহেরা, সাং: দোরা মিঠাপুর, থানা: পীরগঞ্জ, জেলা: রংপুর, ৬/ মোঃ রেজাউল করিম (৩২), পিতা: মৃত মজিবর রহমান, সাং: লক্ষনপুর, থানা: সৈয়দপুর, জেলা: নিলফামারী বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ০২টি বাটযুক্ত লম্বা ছুরি, ০১টি কুড়াল. ০১ টি চাপাতি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চুরি ও ডাকাতি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতির মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category