• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
“সিএমপি কমিশনারের ব্রিফিং প্যারেড ” অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনই এখন কঠিন চ্যালেঞ্জ হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী দেশে ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

চান্দিনায় স্ত্রী হত্যার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক স্বামী মোঃ ছাদেক হোসেন দীর্ঘ ২৪ বছর পর গ্রেফতার

স্ট্যাফ রিপোর্টার:- / ১৩৯ Time View
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪

কুমিল্লার চান্দিনায় স্ত্রীকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে লাশ দ্বিখন্ডিত ও গুম করার অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ঘাতক স্বামী মোঃ ছাদেক হোসেন’কে দীর্ঘ ২৪ বছর পর চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

নিহত ভিকটিম রোকেয়া (১৭) আসামি মোঃ ছাদেক হোসেন এর ২য় স্ত্রী। ভিকটিম রোকেয়াকে বিয়ে করার পর থেকেই মোঃ ছাদেক হোসেন এর সংসারে অশান্তি ও দাম্পত্য কলহ লেগেই থাকতো। সে জন্য মোঃ ছাদেক হোসেন স্ত্রী রোকেয়াকে হত্যার পরিকল্পনা করে। উক্ত পরিকল্পনা মোতাবেক আসামি ছাদেক হোসেন স্ত্রী রোকেয়াকে গলা কেটে হত্যার পর লাশ দ্বিখণ্ডিত করে বস্তায় ভরে বাড়ি থেকে আনুমানিক ৪০০/৫০০ মিটার দূরে বড় খাল নামক নদীতে ফেলে দেয়।

উক্ত হত্যার ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে কুমিল্লা জেলার চান্দিনা থানায় ভিকটিমের স্বামী মোঃ ছাদেক হোসেন’কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ০১, তারিখ- ০৫ জুলাই ২০০০ ইং, ধারা-৩০২/২০১ দ্য পেনাল কোড-১৮৬০। উক্ত মামলায় চান্দিনা থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে আসামি ছাদেক হোসেন এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। উক্ত অভিযোগপত্র এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত আসামি মোঃ ছাদেক হোসেন’কে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড সাজা প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লার চান্দিনায় স্ত্রীকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে লাশ দ্বিখন্ডিত ও গুম করার অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ছাদেক হোসেন চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন নাসিরাবাদ এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ২৭ জুন ২০২৪ ইং তারিখে ১৩৩৫ ঘটিকার সময় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ ছাদেক হোসেন প্রকাশ ছাদেক মিয়া (৫০), পিতা-মোঃ মালু মিয়া, সাং-চানখার, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে। আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে মামলা দায়েরের পর থেকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে কুমিল্লা জেলার চান্দিনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category