• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
চাঁদপুর কচুয়ার কালোচৌঁ গ্রামের কিশোর তিন গ্যাং লিডার মজুমদার বাড়ির লিমন, শাহজালাল, রায়হান, সাকিব পাবনার ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬-২৭ বর্ষের জন্য কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির দায়িত্বে রাসেল ও সৌরভ ধেয়ে আসছে বৃষ্টি বলয়’স্পার্ক’তীব্র বজ্রপাতের ঝুঁকি জন্ম সংখ্যা বলে দেবে জীবনসঙ্গী আপনাকে কতটা ভালোবাসে? টিএসসিতে মিছিল থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে সৌর বিদ্যুৎ উৎপাদনে পাকিস্তান সফল, আমরাও পারবো: জ্বালানি মন্ত্রী আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সুখবর বাংলাদেশের তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের ক্লাবে মুমিনুল

ভাঙ্গা থেকে ৪৬৮ বোতল ফেনসিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:- / ২৯৪ Time View
Update : সোমবার, ১ জুলাই, ২০২৪

অদ্য ০১ জুলাই ২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ০২:৩০ মিনিটের সময় র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১৪,০৪,০০০/- (চৌদ্দ লক্ষ চার হাজার) টাকা মূল্যমানের ৪৬৮ (চারশত আটষট্টি) বোতল ফেনসিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। নাঈম রশিদ (২৪), পিতা-মামুন উর রশিদ, সাং-রামনগর, থানা-দর্শনা, ২। মোঃ রাজন মিয়া (২৬), পিতা-মৃত আমিনুল হোসেন,সাং-গোয়ালপাড়া, থানা-জীবনগর, ৩। মোঃ রহেল মিয়া (২৬), পিতা- মোঃ ইদ্রিস আলী, সাং-শান্তিনগর, থানা-দর্শনা, সর্ব জেলা-চুয়াডাঙ্গা বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এছাড়া আসামী নাঈম রশিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category