• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
এমপিও কার্যক্রম স্থগিত: শিক্ষা মন্ত্রণালয় মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার “সিএমপি কমিশনারের ব্রিফিং প্যারেড ” অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনই এখন কঠিন চ্যালেঞ্জ হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল

লালপুরে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা, মেয়ে নিহত 

এ জেড সুজন মাহমুদ, লালপুর প্রতিনিধি:- / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

নাটোরের লালপুরে মাইক্রোবাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের রহিমপুর জামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের উধনপাড়া এলাকার মাহাবুব আলমের স্ত্রী মোছা. রুবিনা বেগম(৩০) ও মেয়ে রোকাইয়া খাতুন (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, সকালে নিজ বাড়ি থেকে চার্জার ভ‍্যানে করে ৫ বছরের শিশু রোকাইয়া তার বাবা-মার সঙ্গে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যায়। এরপর দুপুরে চিকিৎসা শেষে অসুস্থ্য মেয়েকে নিয়ে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। এসময় লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের রহিমপুর জামতলা এলাকায় পৌঁছালে লালপুর থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাইক্রোবাস ও অটোরিকশার জব্দ করা হয়েছে। আসামির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এ জেড সুজন মাহমুদ,

লালপুর (নাটোর) প্রতিনিধি 

তাং:- ৪/০৭/২০২৪ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category