• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
চাঁদপুর কচুয়ার কালোচৌঁ গ্রামের কিশোর তিন গ্যাং লিডার মজুমদার বাড়ির লিমন, শাহজালাল, রায়হান, সাকিব পাবনার ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬-২৭ বর্ষের জন্য কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির দায়িত্বে রাসেল ও সৌরভ ধেয়ে আসছে বৃষ্টি বলয়’স্পার্ক’তীব্র বজ্রপাতের ঝুঁকি জন্ম সংখ্যা বলে দেবে জীবনসঙ্গী আপনাকে কতটা ভালোবাসে? টিএসসিতে মিছিল থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে সৌর বিদ্যুৎ উৎপাদনে পাকিস্তান সফল, আমরাও পারবো: জ্বালানি মন্ত্রী আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সুখবর বাংলাদেশের তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের ক্লাবে মুমিনুল

ইন্দুরকানী থানার হত্যা মামলার পলাতক আসামি মোঃ হাফিজুল ইসলাম হাওলাদার দীর্ঘ ১০ বছর পর চ গ্রেফতার

ঢাকা প্রতিনিধি:- / ১২৪ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ হাফিজুল ইসলাম হাওলাদার’কে দীর্ঘ ১০ বছর পর চট্টগ্রাম মহানগরীর রাঙ্গামাটিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ ও র‍্যাব-১।

র‌্যাব-১ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার মামলা নং-৫১/২০১৪, তারিখ- ২০ জুলাই ২০১৪ইং, ধারা-১৪৩/৩৮৫/৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাফিজুল ইসলাম হাওলাদার চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাঁও থানাধীন মোহরা চর এর রাঙ্গামাটিয়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ ও র‍্যাব-১ এর একটি যৌথ আভিযানিক দল গত ১২ জুলাই ২০২৪ইং তারিখে আনুমানিক ১২.৪০ মিনিটের সময় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ হাফিজুল ইসলাম হাওলাদার (২৩), পিতা- আব্দুল হাকিম হাওলাদার, সাং- পাড়েরহাট, থানা- ইন্দুরকানী, জেলা- পিরোজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ বর্ণিত মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হওয়ার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১০ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে এবং সর্বশেষ চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাঁও থানা এলাকায় বসবাস করে আসছিল। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category