• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পুরান ঢাকার নারিন্দায় সাংবাদিক মোস্তাকের মায়ের সুস্থতার কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় চারটি অস্ত্র সহ গ্রেফতার ০১ লেবাননে যুদ্ধবিরতি: ইরান ও হিজবুল্লাহর সাফল্য বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার যুদ্ধবিরতির পর লেবাননকে পূর্ণ সমর্থনের আশ্বাস পর্তুগালের বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান হরমুজ প্রণালিতে অবরোধ আরও শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র বন্দরটিলাস্থ আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

রাজধানীর ডেমরা থেকে  ০৪ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

বিশেষ প্রতিবেদক:- / ১১৮ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

গতকাল ১৩ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক ০৪:১০ মিনিটের সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার ডেমরা থানাধীন স্টাফ কোর্টার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আঃ করিম (৬০), পিতা-মৃত আলাউদ্দিন, সাং-কামারগোপ, থানা-ডেমরা, ঢাকা, ২। মোঃ জামাল (৪২), পিতা-মৃত আব্দুল রব, সাং-কোঠারা মহব্বতপুর, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী, ৩। কাজী মোঃ নাসির উদ্দিন (৫৪), পিতা-মৃত ইসমাইল কাজী, সাং-উত্তর যাত্রাবাড়ী, থানা-যাত্রাবাড়ী, ঢাকা ও ৪। মোঃ ফুলচান (৫৫), পিতা-মৃত মতিউর রহমান, সাং-কামারগোপ, থানা-ডেমরা, ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ৬,৭৭০/- (ছয় হাজার সাতশত সত্তর) টাকা এবং ০২ (দুই) টি কাঠের লাঠি উদ্ধার করা  হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানী যাত্রাবাড়ী ও ডেমরাসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচরনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category