• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ

২০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার

ঢাকা প্রতিনিধি:- / ৮৭ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্য মানের ২০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গতকাল ১৬ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০৮:৫০ মিনিটের সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা মূল্য মানের ২০ (বিশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আলী হোসেন (২১), পিতা-মৃত শাহাদৎ হাওলাদার, সাং-পূর্ব আমুরবুনিয়া, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট ও ২। মোঃ নয়ন ফরাজী (২০), পিতা-মোঃ মজিবর ফরাজী, সাং-পুটিখালী, শিকদারপাড়া, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে ০৩টি মোবাইল ফোন ও নগদ- ১,৯৬০/- (এক হাজার নয়শত ষাট) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category