• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন পতেঙ্গায়‌ প্রথম বারের মত দু’দিন ব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব কাল শুরু ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটায় অভিযোগ কামরুল–জসিম সিন্ডিকেটের বিরুদ্ধে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি বিলুপ্ত পাটোয়ারী বাবুর দুই মাসের কারাদণ্ড ঢাকায় গাগারিনের ভাস্কর্য—বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন সংবিধানের ১৪২ অনুচ্ছেদ ও গণভোটের পার্থক্য স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের মতামত নিতে আদালতকে অনুরোধ জানানো হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

অনলাইন ডেস্ক // / ১১৩ Time View
Update : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে মহামান্য আদালত যে রায় দিয়েছেন, আমরা সেটিকে স্বাগত জানাই। মেধার ভিত্তিতে ৯৩ শতাংশের পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশের সুবিধা কারা নেবে, তা জানতে আমরা মহামান্য আপিল বিভাগের কাছে রিভিউ আবেদন করব। ’

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে নরসিংদীর পাঁচদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে একটি আলোচনাসভায় অংশ নিয়ে এসব কথা বলেন।

এ সময় আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, ‘কোটার বিষয়ে মুক্তিযোদ্ধাদের মতামত গ্রহণের জন্যও আদালতকে অনুরোধ জানানো হবে। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে সেটিও আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে। ’

নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য শাহজাহান খান, নরসিংদী সদর আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরো, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক চেয়ারম্যান হেলাল মোর্শেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগের রায় দেওয়া হয়েছে। বাকি ৭ শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category