• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো সিলেটে তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র সিইপিজেড এলাকায় জামায়াতে উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল গণমিছিল ও পথসভা ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি প্রচারণায় ৫ কর্মসূচি ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণে গণভোটই সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম: আলী রীয়াজ এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

সহিংসতায় গুলিবিদ্ধ আরও দুজনের মৃত্যু

অনলাইন ডেস্ক // / ১০৬ Time View
Update : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় চিকিৎসাধীন এক শিক্ষার্থীসহ দুজন মারা গেছেন। তারা হলেন- ইমতিয়াজ আহমেদ ডালিম (২০) ও মাইনুদ্দিন (২৫)। এর মধ্যে আজ শুক্রবার ভোর ৪টার দিকে মারা যান রাজধানীর রামপুরা এলাকায় গুলিবিদ্ধ শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ডালিম (২০) ও বৃহস্পতিবার দিবাগত রাত ২টার (শুক্রবার) দিকে মারা যান যাত্রাবাড়ী রায়েরবাগে গুলিবিদ্ধ মাইনুদ্দিন (২৫)।

নিহত ইমতিয়াজের বাবা নওশের আলী জানান, তাঁদের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়। ইমতিয়াজ তেজগাঁওয়ে অবস্থিত সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ত। থাকত রামপুরার বনশ্রী এলাকায়। ১৯ জুলাই ইমতিয়াজ রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হয়। পরে পথচারীরা তাকে হাসপাতালে ভর্তি করে। দুই ভাই-বোনের মধ্যে সে ছিল বড়।

অন্যদিকে নিহত মাইনুদ্দিনের মা মাহফুজা বেগম জানান, তাঁদের বাড়ি গোপালগঞ্জ সদরে। তাঁর ছেলে মাইনুদ্দিন স্ত্রী মায়মুনা আক্তারকে নিয়ে যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় থাকত। সেখানে একটি মাদ্রাসায় পড়াশোনা করত এবং টিউশনের সঙ্গে যুক্ত ছিল। ২১ জুলাই মাইনুদ্দিন রায়েরবাগ এলাকায় গুলিবিদ্ধ হয়।

ইমতিয়াজ ও মাইনুদ্দিনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, নিহত ইমতিয়াজ ঊরুতে দুটি ও মাইনুদ্দিন পিঠ ও গলায় গুলিবিদ্ধ হন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category