• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী দেশে ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল

কুমিল্লায় ডিএনসি”র অভিযানে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা জেলা প্রতিনিধি // / ১৬৬ Time View
Update : সোমবার, ২৯ জুলাই, ২০২৪

কুমিল্লা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযানে ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। গতকাল ২৮/০৭/২০২৪ইং তারিখ, ০৯ :০০ মিনিটের সময় কুমিল্লা বুড়িচং থানাধীন নিমসার বাজারস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপ- পরিচালক জনাব চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান এঁর নেতৃত্বে ডিএনসি- কুমিল্লা গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানটি পরিচালনা করা হয়।

আটককৃত ব্যাক্তির নাম: ইসমাইল হোসেন (৩০), পিতা: মৃত আব্দুর রাজ্জাক, সাং-বানীপুর, সোয়াগাজি, থানা: সদর দক্ষিণ, জেলা: কুমিল্লা।

উক্ত আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(গ) ধারায় বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category