• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ
চাঁদপুর কচুয়ার কালোচৌঁ গ্রামের কিশোর তিন গ্যাং লিডার মজুমদার বাড়ির লিমন, শাহজালাল, রায়হান, সাকিব পাবনার ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬-২৭ বর্ষের জন্য কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির দায়িত্বে রাসেল ও সৌরভ ধেয়ে আসছে বৃষ্টি বলয়’স্পার্ক’তীব্র বজ্রপাতের ঝুঁকি জন্ম সংখ্যা বলে দেবে জীবনসঙ্গী আপনাকে কতটা ভালোবাসে? টিএসসিতে মিছিল থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে সৌর বিদ্যুৎ উৎপাদনে পাকিস্তান সফল, আমরাও পারবো: জ্বালানি মন্ত্রী আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সুখবর বাংলাদেশের তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের ক্লাবে মুমিনুল

এ পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না: জয়

অনলাইন ডেস্ক / / / ১২০ Time View
Update : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

আওয়ামী লীগ সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার (৭ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

জয় বলেন, আমি বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে, আমাদের নেতাকর্মীর ওপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। তিনি বলেন, বাংলাদেশের যদি গণতন্ত্রের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না। শেষ হয়ে যাবে না। শেষ করা সম্ভব না।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা না। আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। আমরা আপনাদের সাথে আছি। আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা তা করতে প্রস্তুত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক এই উপদেষ্টা বলেন, বর্তমানে যারাই আছে ক্ষমতায় তাদের আমি বলব, আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয়। শেখ হাসিনা মরে যাননি। আমরা কোথাও যাইনি। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া গণতান্ত্রিক নির্বাচন সম্ভব না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category