• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার “সিএমপি কমিশনারের ব্রিফিং প্যারেড ” অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনই এখন কঠিন চ্যালেঞ্জ হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবার বাজার মনটরিং করবে শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক / / / ৯৯ Time View
Update : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

হাসিনা সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙ্গে পড়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা নেমে এসেছেন রাস্তায়। আন্দোলনের পরে রাস্তাসহ বিভিন্ন স্থাপনার আবর্জনা পরিস্কার করছেন শিক্ষার্থীরা নিজেরাই। দক্ষ হাতে করছেন রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ।

এবার এসব শিক্ষার্থীদেরই দেখা গেছে বাজার মনিটরিং করতে।

বুধবার (৭ আগস্ট) কুমিল্লার বিভিন্ন কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা। এদিন নগরীরর টমছম ব্রিজ ও রানীর বাজারের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে শিক্ষার্থীরা দোকানে টাঙানো মূল্য তালিকা ও সেই অনুযায়ী পণ্য বিক্রি হচ্ছে কিনা সেটি মনিটরিং করেন। এ সময় তারা বিক্রেতাদের বেশি দামে পণ্য বিক্রি না করার অনুরোধ জানান। পাশপাশি কাউকে চাঁদা না দিতেও পরামর্শ দেন।

এই ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বিক্রেতারা সিন্ডিকেটকে দায়ী করছেন। তারা সেটি পর্যবেক্ষণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category