• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
ওসমান হাদিকে হত্যাচেষ্টা: প্রধান অভিযুক্ত ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক ও বান্ধবি রিমান্ডে হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: মির্জা ফখরুল হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি সন্ত্রাসীদের পক্ষে থাকা আইনজীবীদের মুখোশ উন্মোচনের আহ্বান সাদিক কায়েমের ভারতীয় হাইকমিশনের এদেশে থাকার অধিকার নেই : সারজিস আলম সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ, তাকে ব্যাখ্যা দিতে হবে: জামায়াত আমির গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া হাদির অন্য অঙ্গগুলো এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনে পাঁচ দফা নির্দেশনা জারি: মন্ত্রীপরিষদ বিভাগ সবাই আমাদের সঙ্গে নাটক করেতেছে: মাহফুজ আলম সিঙ্গাপুরে পৌঁছেছে ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ২১টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / / / ৯৬ Time View
Update : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

গত ০৫ আগস্ট ২০২৪ ইং তারিখে ছাত্র-জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাংচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট চালায়। উক্ত লুটপাটের ঘটনায় থানাসমূহ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যাওয়া হয়। লুটপাট হওয়া অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম মহানগরীর নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

র‍্যাব-৭, চট্টগ্রাম থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং সরঞ্জামাদি উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। একই সাথে সচেতন নাগরিকদেরকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়। গোয়েন্দা নজরদারি চালনার ফলে, সহায়তা করার আহবানে সাধারণ নাগরিকগণ সাড়া দিলে এবং সর্বোপরি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে স্থানীয় জনগণের নিকট থেকে এবং অন্যান্য উৎস থেকে র‍্যাব-৭, চট্টগ্রাম ১৩ আগস্ট মঙ্গলবার পর্যন্ত ২১টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শট গান, পিস্তল এবং গ্যাস গান। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামাদি উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রামের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category