• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ
চাঁদপুর কচুয়ার কালোচৌঁ গ্রামের কিশোর তিন গ্যাং লিডার মজুমদার বাড়ির লিমন, শাহজালাল, রায়হান, সাকিব পাবনার ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬-২৭ বর্ষের জন্য কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির দায়িত্বে রাসেল ও সৌরভ ধেয়ে আসছে বৃষ্টি বলয়’স্পার্ক’তীব্র বজ্রপাতের ঝুঁকি জন্ম সংখ্যা বলে দেবে জীবনসঙ্গী আপনাকে কতটা ভালোবাসে? টিএসসিতে মিছিল থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে সৌর বিদ্যুৎ উৎপাদনে পাকিস্তান সফল, আমরাও পারবো: জ্বালানি মন্ত্রী আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সুখবর বাংলাদেশের তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের ক্লাবে মুমিনুল

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তারে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল

অনলাইন ডেস্ক / / / ১৩৪ Time View
Update : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও সাবেক আইন মন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হওয়ার খবরে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে কসবা উপজেলার পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মিছিল করে পথসভা করেন তারা। পথসভায় বিএনপির নেতাকর্মীরা বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের আইন মন্ত্রী আনিসুল হক দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। দেশের বহু নিরীহ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে।

তার সময়ে বিএনপির নেতাকর্মীরা কসবায় কোনো মিটিং-মিছিল করতে পারেনি। অসংখ্য নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করেছে। এই অবৈধ মন্ত্রীর কারণে নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। আজকে এই আনিসুল হক গ্রেপ্তার হওয়ায় খুশির দিন। পথসভায় বক্তারা আনিসুল হকের বিচারের দাবি ও ফাঁসি চেয়ে বক্তব্য দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category