• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ
হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী দেশে ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল

সরানো হলো সাখাওয়াতকে, নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম

অনলাইন ডেস্ক / / / ১০৭ Time View
Update : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সদ্য শপথ নেওয়া সাবেক সেনা কর্মকর্তা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে।

স্বরাষ্ট্রের পাশাপাশি তাঁকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে। এদিকে এম সাখাওয়াত হোসেনকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের। শুক্রবার (১৬ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদউদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এর আগে শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টা। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।

মূলত আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সাখাওয়াত হোসেনের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগের দাবি ওঠে। গত সোমবার রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলসহ অন্যান্য শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category