• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো সিলেটে তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র সিইপিজেড এলাকায় জামায়াতে উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল গণমিছিল ও পথসভা ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি প্রচারণায় ৫ কর্মসূচি ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণে গণভোটই সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম: আলী রীয়াজ এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

৪ দফা দাবিতে গ্রাম পুলিশের বিক্ষোভ-সমাবেশ

Reporter Name / ৯৫ Time View
Update : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

বেতন বৈষম্য থেকে মুক্তি ও চাকরি জাতীয়করণ করে পুলিশ সদস্যদের ন্যায় রেশন এবং পেনশন সুবিধার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ করে ‘বেতন বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সমন্বয় কমিটির সদস্য ও সাধারণ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। এর আগে ১৪ আগস্ট থেকে তারা বিক্ষোভ সমাবেশ কর্মসূচি শুরু করেন।

সমাবেশের প্রধান সমন্বয়কারী লাল মিয়া বলেন, যেহেতু আমরা সরকারের দেওয়া পোশাক পরিধান করে দিন রাত ২৪ ঘণ্টা অন্যান্য বাহিনীর ন্যায় দায়িত্ব পালন করে থাকি।

সেহেতু অবিলম্বে এখন থেকে ৭ দিনের মধ্যে আমাদের গ্রাম পুলিশ সদস্যদের পুলিশ কনস্টেবল সম গ্রেড এবং দফাদারদের এসআই এর সমগ্রেড নির্ধারণ, পুলিশ সদস্যদের ন্যায় রেশন পেনশন সহ সব সুযোগ-সুবিধা নির্ধারণ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গ্রাম পুলিশ সদস্যদের পরিচালিত করিতে হবে এবং ২০০৮, ২০০৯, ২০১০ সালের প্রজ্ঞাপন ও ২০১১ সালের জাতীয় বেতন স্কেলের গেজেট অনুযায়ী ২০০৮ সাল থেকে সমস্ত বকেয়া বেতন-ভাতাদি পরিশোধ করতে হবে।

বিক্ষোভ সমাবেশের প্রধান সমন্বয়কারী লাল মিয়া গ্রাম পুলিশবাহিনীর পক্ষে ৪ দফা তুলে ধরেন। দফাগুলো হলো:

১) অন্যান্য বাহিনীর ন্যায় বিশেষভাবে পুলিশ বাহিনীর সদস্যদের ন্যায় গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেল গ্রেড নির্ধারণ এবং পুলিশ এসআইয়ের ন্যায় দফাদারদের জাতীয় বেতন স্কেল গ্রেড নির্ধারণ করতে হবে।

২) পুলিশ সদস্যদের ন্যায় রেশন পেনশনসহ সব সুযোগ সুবিধা নির্ধারণ করতে হবে।

৩) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গ্রাম পুলিশ সদস্যদের পরিচালনা করতে হবে।

৪) ২০০৮-২০১০ সালের প্রজ্ঞাপন ও ২০১১ সালের জাতীয় বেতন স্কেল গেজেট অনুযায়ী ২০০৮ সাল থেকে সমস্ত বকেয়া বেতন পরিশোধ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category