• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো সিলেটে তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র সিইপিজেড এলাকায় জামায়াতে উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল গণমিছিল ও পথসভা ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি প্রচারণায় ৫ কর্মসূচি ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণে গণভোটই সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম: আলী রীয়াজ এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

মালদ্বীপ যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন ও ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি / / / ১১২ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিপুল উৎসাহ ও উদ্দীপনা আর মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালদ্বীপ শাখা প্রস্তাবিত কমিটির উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাহার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের আত্মা মাগফেরাত কামনায় ও আহতদের দ্রুত সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল ১৭ ই আগষ্ট রোজ শনিবার স্থানীয় সময় রাত এগারোটায় মালদ্বীপের রাজধানী মালেতে তান্দুরি ফেলমাস রেস্তোরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উত্ত দোয়া ও মিলাদ মাহফিলে যথাক্রমে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী যুব নেতা মোঃ আরিফুল ইসলাম, যুবনেতা মোঃ মাহবুব আলম ব্যবসায়ী মোঃ জাকির হোসেন ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান মজনু যুবনেতা আঃ হালিম যুবনেতা আঃ কাইউম মোঃ সুমন মাহমুদ মোঃ আশিক, ছাএনেতা আনিসুর রহমান। মোঃ ফরহাদ হোসেন সহ আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলের অংশ নিয়ে যুবনেতারা তাদের বক্তব্যের শুরুতেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনে মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা লাভ করেছে। এই আন্দোলনের নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করি এবং সরকার বিরুদ্ধে আন্দোলনে সকলকে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার আহবায়ক সাংবাদিক মোঃ আল আমিন পরিশেষে নৈশভোজের মাধ্যমে দোয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন যুবদলের নিবেদিত প্রান ব্যবসায়ী মোহাম্মদ আরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category