• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ
“সিএমপি কমিশনারের ব্রিফিং প্যারেড ” অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনই এখন কঠিন চ্যালেঞ্জ হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী দেশে ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

‘অস্ত্র উদ্ধার করা না গেলে নির্বাচন কঠিন হবে’

অনলাইন ডেস্ক / / / ৯৫ Time View
Update : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাদের কাছে আধুনিক অস্ত্র আছে এমনটা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা না গেলে নির্বাচন কঠিন হয়ে যাবে। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে গণহত্যার দায়ে আওয়ামী লীগ সভানেত্রীর বিচারের দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ দেশের ইতিহাসে আওয়ামী লীগের মতো জঘন্য সরকার কখনো ছিলো না।  আওয়ামী লীগের দোসররা বিভিন্ন পদে বসে আছে। তাদের পদচারণ বন্ধ করতে হবে। না হয় তারা সরকারকে ষড়যন্ত্র শুরু করবে।

তিনি আরও বলেন, ৭ জানুয়ারির ভোট ডাকাতদের এখনো গ্রেপ্তার করা হয়নি। বেনজির- আজিজকে কেন এখনো বিচার করা হয়নি। শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে।  জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। আওয়ামী লীগ যেন দেশ অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সর্তক করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category