• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ
হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী দেশে ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল

শ্রীপুরে শেখ হাসিনার বিরুদ্ধে আরো ২ হত্যা মামলা

অনলাইন ডেস্ক / / / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুরের শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরো দুইটি হত্যা মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে ছোড়া গুলিতে নিহত মো. কবিরের মা জমিলা খাতুন ও মো. শিফাত উল্লাহর বাবা হাফেজ মাওলানা নূরুজ্জামান বাদী হয়ে মামলা দুইটি করেছেন।

জমিলা খাতুন সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ও হাফেজ মাওলানা মো. শিফাত উল্লাহ গতকাল রবিবার রাতে শ্রীপুর থানায় মামলা করেন। দুইটি মামলায়ই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আসামি করা হয়েছে।

মো. শিফাত উল্লাহকে হত্যার ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুসহ এজাহারভুক্ত আসামি ৪২ জন। এ মামলায় অজ্ঞাতপরিচয় আসামি ১৫০ থেকে ২০০ জন। এদিকে মো. কবির হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি ৮৬ জন। এ মামলায় অজ্ঞাতপরিচয় আরো ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

নিহত মো. কবির ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তেরবাজার এলাকার আব্দুর রহমানের ছেলে। কবির পরিবার নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ কামালের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহত মো. শিফাত উল্লার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামে। সে শ্রীপুর পৌর এলাকা চন্নাপাড়ায় জামিয়া ইসলামী এমদাদুল উলুম ও এতিমখানায় ২৪-২৫ শিক্ষাবর্ষে শরাহ বেকায়া জামাতে অধ্যয়নরত ছিল। মো. শিফাত উল্লাহ ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাসে থাকতো। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা সংবাদমাধ্যমকে বলেন, ‘রবিবার রাতে একটি ও আজ সন্ধ্যায় আরো একটি হত্যা মামলা হয়েছে। দুইটি মামলায়ই শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category