• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ
চাঁদপুর কচুয়ার কালোচৌঁ গ্রামের কিশোর তিন গ্যাং লিডার মজুমদার বাড়ির লিমন, শাহজালাল, রায়হান, সাকিব পাবনার ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬-২৭ বর্ষের জন্য কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির দায়িত্বে রাসেল ও সৌরভ ধেয়ে আসছে বৃষ্টি বলয়’স্পার্ক’তীব্র বজ্রপাতের ঝুঁকি জন্ম সংখ্যা বলে দেবে জীবনসঙ্গী আপনাকে কতটা ভালোবাসে? টিএসসিতে মিছিল থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে সৌর বিদ্যুৎ উৎপাদনে পাকিস্তান সফল, আমরাও পারবো: জ্বালানি মন্ত্রী আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সুখবর বাংলাদেশের তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের ক্লাবে মুমিনুল

শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের লোকজন: উপদেষ্টা আসিফ

অনলাইন ডেস্ক / / / ১১৪ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের লোকজনসহ বহিরাগতরা রয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অ্যাকশনের হুঁশিয়ারি দিলেন তিনি।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক অসন্তোষ নিয়ে বৈঠকের পর একথা বলেন তিনি। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, মৎস্য ও প্রাণী উপদেষ্টা ফরিদা আখতার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান।

তিনি বলেন, বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের লোকজনসহ বহিরাগতরা রয়েছে। সব শ্রমিক নেতার কাছ থেকে আমরা এটাই জানতে পেরেছি, এখন যে আন্দোলনগুলো হচ্ছে, শ্রমিক নেতারা এ আন্দোলনের প্রকৃতিটা নিজেরাও বুঝে উঠতে পারছেন না। কারণ, এখানে কোনো নির্দিষ্ট দাবি উঠে আসছে না। কোনো নির্দিষ্ট দফা পাওয়া যাচ্ছে না। তাদের বিরুদ্ধে আজ থেকে অ্যাকশন শুরু হবে। আজকের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। সেখানে ক্ষতি হয় এমন কোনো অ্যাকশন পুলিশ নেবে না। রাস্তাগুলো খালি করার জন্য যথাযথ অ্যাকশন নেবে। যারা ইন্ধন জোগাচ্ছে তাদের গ্রেপ্তার করা হবে।

শ্রমিক আন্দোলনে বহিরাগত লোকজনের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, শ্রমিক নেতারাই আমাকে বললেন যে তারা সেখানে হেঁটে এসেছেন এবং তারা দেখেছেন যে, হেলমেট ও হাফপ্যান্ট পরা যারা টোকাই, যাদের টাকা দিয়ে বিভিন্ন প্রোগ্রামের জন্য ভাড়া করা হয়। তাদের সেখানে দেখা গেছে। যারা সাধারণত শ্রমিক আন্দোলন করেন, তারাও সেখানে সেভাবে নেই। বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে। শ্রমিক অসন্তোষ নিয়ে আমরা মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে একাধিক সভা করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category