• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
এমপিও কার্যক্রম স্থগিত: শিক্ষা মন্ত্রণালয় মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার “সিএমপি কমিশনারের ব্রিফিং প্যারেড ” অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনই এখন কঠিন চ্যালেঞ্জ হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল

সরকার নয়, বিটিভিকে হতে হবে জনগণবান্ধব: তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক / / / ৮৬ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘বিটিভিকে জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে। সরকার নয়, জনগণবান্ধব হতে হবে। ’ বুধবার (৪ সেপ্টেম্বর) রামপুরার বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘বিটিভিকে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে।

সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনা প্রয়োজন। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।  তিনি বলেন, ‘প্রান্তিক বা ঢাকার বাইরে ও গরিব মানুষ যারা এই মুভমেন্টে শহীদ হয়েছেন, তাদের গল্প জনগণকে জানানো দরকার। নাহিদ ইসলাম বলেন, এই সরকার কোনো দলকে উপস্থাপন করে না; তাই প্রচারের ক্ষেত্রে একচেটিয়া কোনো দলকে প্রাধান্য না দেওয়ার পরামর্শ দেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ‘যারা আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠান করতে পারেননি, যারা বঞ্চিত ছিলেন, তাদের সুযোগ করে দেওয়া উচিত। ’ সরকারকে খুশি করতে যেন কিছুই না করা হয়, সে ব্যাপারে বিটিভিকে স্পষ্টভাবে বলে দেন তথ্য উপদেষ্টা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৮ আগস্ট বিটিভিতে হামলায় অন্তত ১৮৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ডিজি সাইদুর রহমান। এ হামলায় প্রতিষ্ঠানের কেউ আহত হয়েছেন কি না জানতে চান তথ্য উপদেষ্টা।

এ সময় নাহিদ ইসলাম সংখ্যালঘুদের ওপর হামলা, বন্যার্ত মানুষদের দুর্গতি, সারা দেশে চাঁদাবাজি, দখলদারি এবং সীমান্তবর্তী হত্যার বিষয়গুলো গুরুত্বের  সঙ্গে প্রচারের নির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category