• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ
“সিএমপি কমিশনারের ব্রিফিং প্যারেড ” অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনই এখন কঠিন চ্যালেঞ্জ হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী দেশে ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

সমূদ্র এলাকায় ওয়াম-আপ ম্যাচে কিশোর ফুটবল টিম-১নং (নীল জার্সি) জয়ী

ক্রীড়া প্রতিবেদক / / / ১০৬ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ১১ তম ওয়াম -আপ ম্যাচ শনিবার বিকেলে দক্ষিণ হালিশহর পশ্চিমে সমূদ্র সংলগ্ন সিডিএ বালুর মাঠে সম্পন্ন হয়েছে।
৭০ মিনিটের এই ওয়াম -আপ ফুটবল ম্যাচটি ছিল তীব্র উত্তেজনা আর আকর্ষণীয়।

নবাগত ক্ষুদে ৪ ফুটবলারকে ম্যাচে অভিষেক করা হয়েছে। শেষ পর্যন্ত ম্যাচে অনুর্ধ১৪-১৫ এর ১নং টিম (নীল জার্সি) ৩-২ গোলে অনুর্ধ্ব ১৫-১৬ এর ২ নং টিম কে হারিয়েছে। নীল জার্সির রকিব১, রাহাত ১ এবং লাবিব আত্মঘাতী গোল দিয়ে এগিয়ে যেতে থাকে।
পরাজিত দলের কান্ত একাই ২ গোল পরিশোধ করে টিমের সম্মান রক্ষা করে।

এই ম্যাচ শুরুর প্রাক্কালে উভয় টিমের সাথে পরিচয় বিনিময় করেন একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা,পরিচালক ও মানবাধিকার সংগঠক মোঃখলিলুর রহমান হাওলাদার, সাবেক ফুটবলার মোঃ রাকিব হাসান,মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার সহ হালিশহর একাদশ ক্লাবের বিভিন্ন উপ কমিটির সদস্য বৃন্দ।

খেলা পরিচালনা করেছেন সাবেক ফুটবলার ও উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন ,সহকারী ছিলেন মোঃ মারুফ ও মাইনুদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category