• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপি কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি প্রতিনিধি / / / ৯২ Time View
Update : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপি কর্মী শিক্ষা শিবির-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের পুর্ব চাঁদকাঠিস্থ একটি কমিনিউটি সেন্টারে উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষা শিবিরের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন ঝালকাঠির  পৌর আমির মাওলানা মনিরুজ্জামান।

দারসুল কোরআন পেশ করেন ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখার ম্যানেজার অপারেশন মুজিবুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এ.কে.এম ফখরুদ্দিন খান রাযী, ঝালকাঠি জেলা আমীর এ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা সেক্রেটারী  অধ্যক্ষ ফরিদুল হক, বিএম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এ.জি.এস শেখ নেয়ামূল করিম । শতাধিক ডেলিগেট কর্মী শিক্ষা শিবিরে অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category