• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ
হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী দেশে ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল

শহীদদের পরিবারের পুণর্বাসন ও আহতদের চিকিৎসায় তারেক রহমানের নির্দেশনা

অনলাইন ডেস্ক / / / ৮৯ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে গেছেন দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। রোববার (১৫ সেপ্টেম্বর) সেখানে গিয়ে আহতদের উন্নত চিকিৎসার ব্যাপারে সার্বিক খোঁজ-খবর নিয়েছেন তিনি।

রফিকুল ইসলাম বলেন, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য আহতদের দেশের বাইরে পাঠানো হবে। আগের মতো অন্যান্য আন্দোলনের মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত আছেন।

দল তাদের ব্যাপারে সার্বিক খোঁজখবর নিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদদের পরিবারের পুণর্বাসন ও আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। তবে বিগত আন্দোলনে যারা আহত হয়ে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা পাননি ও হয়রানির শিকার হয়েছেন, সেই সব ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে অবহিত  করেছি। তাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category