• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিলে ইশরাক হোসেন লালপুরে সমাজসেবক মামুনের উদ্যোগে ইফতারি মাহফিল দক্ষিণ হালিশহরে নৌবাহিনী অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার ইফতার মাহফিল ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা ইরানের পাল্টা হামলায় হতাহত ২০০’র বেশি মার্কিন সেনা ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেখলেন অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা: অল্পের জন্য রক্ষা

ঢাকার যানজট নিরসনে নতুন উদ্যোগ ড. ইউনূসের

অনলাইন ডেস্ক / / / ৯৮ Time View
Update : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানী ঢাকার যানজট নিরসনে নতুন করে পদক্ষেপ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ জন্য পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের  সমাধান খুঁজতে বলেছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের  দুই সিটি ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার দুই কোটি মানুষের ট্রাফিক সমস্যার ‘কিছু দ্রুত ও কার্যকর সমাধান’ খুঁজে বের করতে ডিএমপিকে নির্দেশ দেন ড. ইউনূস।

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি বলেন, আমাদের যানজট কমাতে হবে। অবিলম্বে এর সমাধান খুঁজে বের করতে হবে।ট্রাফিক পুলিশকে যানজটবিরোধী কিছু পাইলট স্কিম গ্রহণ করতে বলা হয়েছে, যেমন ছোট স্টেশনগুলোতে বাস থামানোর সময়কে ২-৩টি গুরুত্বপূর্ণ রাস্তায় দুই মিনিটের কম সময় সীমাবদ্ধ করা এবং পরে শহরের অন্যান্য রাস্তায়ও এ ধরনের পদ্ধতি ব্যবহার করা।

বুয়েটের বিশেষজ্ঞদের অন্তত একটি ট্রাফিক করিডোরে তাদের শিক্ষার্থীদের সহায়তায় কিছু ঘরোয়া সমাধান খুঁজে বের করতে বলা হয়েছে। তাদের স্থানীয় দক্ষতা ব্যবহার করে সিগন্যালিং সিস্টেম ঠিক করতে বলা হয়।

বৈঠকে একটি প্রেজেন্টেশন দেন বুয়েটের পরিবহন ও ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, শুধু ঢাকা শহরে যানজটে প্রতি বছর দেশের অন্তত ৪০ হাজার কোটি টাকা লোকসান হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) নাজমুল হাসান বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও ট্রাফিক পুলিশ মোতায়েন করার পর ট্রাফিক পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ সম্পূর্ণ মোতায়েন আশা করা হচ্ছে।

বৈঠকে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল হাফিজ ও বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক মো. হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category