• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ
“সিএমপি কমিশনারের ব্রিফিং প্যারেড ” অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনই এখন কঠিন চ্যালেঞ্জ হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী দেশে ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

পাবনার ভাঙ্গুড়ায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার পাবনা প্রতিনিধি: / ১০২ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

পাবনা প্রতিনধিঃ পাবনার ভাঙ্গুড়ায় নবাগত পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সমাবেশে মিলিত হন।

এতে উপজেলা বিএনপি, জামাত, হিন্দু সম্প্রদায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাংবাদিক, ব্যবসায়ী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাঙ্গুড়া থানার হল রুমে মঙ্গলবার অনুষ্ঠিত নবাগত পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন তার বক্তব্য বলেন, ছাত্র জনতার আন্দোলনে কর্তৃত্ববাদী সরকার পতনের আগে গুটি কয়েক পুলিশ কর্মকর্তার স্বার্থে পুলিশকে অপব্যবহার করে জনগণের মুখোমুখি দাঁড় করায়,সরকার পরিবর্তনের সাথে সাথে পুলিশেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে।

তিনি বলেন, পুলিশের পলিসি ও সেটাপ পরিবর্তন সম্পন্ন হলেই পুলিশের মানবিকতার আমূল পরিবর্তন হবে, এজন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। অপরাধ দমনে তিনি পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।

পুলিশ সুপার বলেন, আমিও তো বৈষম্যের শিকার হয়েছি, দীর্ঘদিন নৌ পুলিশে চাকরি করতেও যোগ্যতা ও সিনিওরিটি অনুযায়ী আমাকেও দীর্ঘদিন পদোন্নতি দেয়া হয় নাই। অন্তবর্তী সরকার সেই বৈষম্যের অবসান ঘটিয়েছে।
তার দীর্ঘ বক্তব্য বলেন, পুলিশের হারানো ছিটিয়ে থাকা অস্ত্র উদ্ধার এখন বড় চ্যালেঞ্জ, এই কাজে আপনাদের সহযোগিতা চাই।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজাতে দল মত নির্বিশেষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি আগে থেকে স্বেচ্ছাসেবক দল গঠনের পরামর্শ সহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন। তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে নির্দেশ দেন। পুলিশ সুপার বলেন, পুলিশ হবে জনগণের বন্ধু ধীরে ধীরে জনগণের প্রত্যাশা পূরণ হলে তা হবে টেকসই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category