• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো সিলেটে তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র সিইপিজেড এলাকায় জামায়াতে উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল গণমিছিল ও পথসভা ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি প্রচারণায় ৫ কর্মসূচি ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণে গণভোটই সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম: আলী রীয়াজ এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

বন্যাকবলিত এলাকায় সম্মেলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উদ্যোগে চিকিৎসাসেবা ও ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন

বিশেষ প্রতিবেদন: / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বন্যাকবলিত এলাকায় সম্মেলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ (বন্দর -ইপিজেড পতেঙ্গা) কমিটির উদ্যোগে চিকিৎসাসেবা -ত্রাণ বিতরণ ও পূর্ণবাসন কার্যক্রম সম্প্রতি ফেনী লাকসাম মনোহরগঞ্জ এবং কুমিল্লায় সম্পন্ন হয়েছে ।

বন্যার পরবর্তী সময়ে পানিবন্দি ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ ও হোমিও চিকিৎসা সেবা -সহায়তা সহ ঔষধপত্র বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আবুল কালাম আজাদ, সেক্রেটারি জেনারেল, প্রভাষক ডাঃ মোঃ ফজলুল হক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ মনিরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক ও বন্দর ইপিজেড থানা কমিটির সভাপতি ডাঃ এস এম এমরান, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আহসান হাবীব, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী, সহ-সম্পাদক ডা:মোঃ শামসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট নারী নেত্রী ডাঃ রিজিয়া বেগম রিমা সহ ফেনী মনোহরগঞ্জের স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবারের বন্যাকবলিত এলাকায় হোমিও চিকিৎসক পরিষদের এই মহতী উদ্যোগ ছাড়াও বিগত মহামারী করোনা কালিন সময়ে হোমিওপ্যাথিক চিকিৎসা মেডিক্যাল টিম গঠন করে অসহায় মানুষের সহায়তায় সর্বদা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন। আগামীতে আরো ব্যাপক প্রস্তুতি নিয়ে ফ্রি হোমিও চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করার কথা জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ আহসান হাবীব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category