• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিলে ইশরাক হোসেন লালপুরে সমাজসেবক মামুনের উদ্যোগে ইফতারি মাহফিল দক্ষিণ হালিশহরে নৌবাহিনী অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার ইফতার মাহফিল ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা ইরানের পাল্টা হামলায় হতাহত ২০০’র বেশি মার্কিন সেনা ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেখলেন অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা: অল্পের জন্য রক্ষা

চট্টগ্রামের সাকিব হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ৯০ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রামের বাকলিয়া থানার আলোচিত ও চাঞ্চল্যকর সাকিব হত্যা মামলার প্রধান আসামি মোঃ করিম’কে বাকলিয়া এক্সেস রোড এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। নিহত ভিকটিম মোঃ সাকিব (১৮) চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার ফিরোজা বেগমের ছেলে। ভিকটিমের পরিবারের সাথে প্রতিবেশী মোঃ করিম এবং তার পরিবারের সাথে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। উক্ত শত্রুতার জের ধরে গত ০৫ আগস্ট ২০২৪ তারিখ রাত্র ১১.৩০ মিনিটে ভিকটিম মোঃ সাকিবকে কৌশলে বাসা থেকে ডেকে আসামি মোঃ করিম পার্শ্ববর্তী আমিনের দোকানের সামনে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকেই ওঁৎ পেতে থাকা ২০ জন মোঃ করিমের সহযোগী ভিকটিম সাকিবের ওপর দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র এবং লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় তার আর্তচিৎকারে ভিকটিমের মা সহ পরিবারের অন্যান্য লোকজন এগিয়ে আসলে আসামিরা তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় তাদের আর্তচিৎকারে ভিকটিমের অপর বোন এবং স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিগণ ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসারত অবস্থায় গত ০৬ আগস্ট ২০২৪ইং ভোর ০৫.৪০ মিনিটে ভিকটিম সাকিব হাসপাতালে মৃত্যুবরণ করে। উক্ত হত্যাকান্ডের ঘটনায় নিহত ভিকটিমের মা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় ১৫ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১২/২৩৩, তারিখ- ২১ আগস্ট ২০২৪ ইং, ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩০২/৫০৬/৩৪, দ্য পেনাল কোড, ১৮৬০। র‌্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ করিম চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭.১০ মিনিটে বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ করিম (৩৫), পিতা- মৃত আবদুস শুক্কুর, সাং- কালামিয়া বাজার, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি হওয়ার কথা এবং উক্ত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category