• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ
“সিএমপি কমিশনারের ব্রিফিং প্যারেড ” অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনই এখন কঠিন চ্যালেঞ্জ হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী দেশে ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

পতেঙ্গা থানায় হামলা,ভাংচুর ও সী বীচে চাঁদাবাজীর অভিযোগে গ্রেফতার ০১

ডেস্ক নিউজ: / ১০৩ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

গত ৫ই আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নগরীর পতেঙ্গা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগ করার অভিযোগে দায়ের করা মামলার আসামি মাসুদ করিমকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল(১৯সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে নগরের দক্ষিণ পতেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মাসুদ করিম (৩৭) একই থানার দক্ষিণ পতেঙ্গার ফুলছড়ি পাড়ার নুর মোহাম্মদের ছেলে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র–জনতার অভ্যুত্থানের পর নগরের পতেঙ্গা থানায় হামলা, ভাঙচুর ও আগুন দেয়ায় জড়িত থাকার তথ্যপ্রমাণ পেয়ে মাসুদ করিমকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সৈকতে ভাসমান দোকান বসিয়ে চাঁদাবাজি, শ্রমিকদের মারধরসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ আছে মাসুদের বিরুদ্ধে। এদিকে সী বীচে চাঁদাবাজীর অভিযোগ সহ টমটমের টাকা ও পতেঙ্গা এলাকার অলি গলিতে অবৈধ ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা চালনোর নিয়ন্ত্রণে মাসুদ করিম গং হিসেবে দায়িত্ব পালন করেন বলে ভুক্তভোগীরা জানান।
আটক হওয়ার পর মাসুদ কে বিঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পতেঙ্গা থানা সূত্রে জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category