• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিলে ইশরাক হোসেন লালপুরে সমাজসেবক মামুনের উদ্যোগে ইফতারি মাহফিল দক্ষিণ হালিশহরে নৌবাহিনী অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার ইফতার মাহফিল ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা ইরানের পাল্টা হামলায় হতাহত ২০০’র বেশি মার্কিন সেনা ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেখলেন অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা: অল্পের জন্য রক্ষা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা সৃষ্টিকারী যুবলীগ কর্মী, কিলার ফয়সাল আটক

নিজস্ব প্রতিবেদক: / ১১০ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বয়ংক্রিয় অস্ত্র হাতে নাশকতা সৃষ্টিকারী যুবলীগ কর্মী, একাধিক হত্যা মামলার আসামি, কিশোর গ্যাং লিডার ও চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী এবং মাদক সম্রাট ফয়সাল প্রকাশ কিলার ফয়সাল’কে চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকার গনি কলোনি থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গত ০৫ আগস্ট ২০২৪ইং তারিখে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ বিজয় মিছিল চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি হতে লালদিঘীস্থ জেলা পরিষদ মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় সাবেক দুইজন প্রভাবশালী মন্ত্রী ও অন্যান্য আরো ২৮ জন এজাহারনামীয় আসামিদের নির্দেশে কিলার ফয়সাল এবং ৩৮০-৪০০ জন অপরাপর আসামি আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে ছাত্র জনতার বিজয় মিছিলের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় বিজয় মিছিলে অংশগ্রহণকারীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয় এবং রাম দা, লাঠিসোঠা দিয়ে পিটিয়ে ছাত্রদেরকে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। উক্ত গোলাগুলিতে ভিকটিম ছাত্র মোঃ রবিন (১৪) বাম পায়ে গোড়ালিতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক রক্তাক্ত জখম অবস্থায় তাৎক্ষণিক ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। পরবর্তীতে উপস্থিত ছাত্র-জনতা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় ১৩০ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ২০০/২৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৬/৩৭২, তারিখ- ০৬ সেপ্টেম্বর ২০২৪ ইং, ধারা- ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪, দ্য পেনাল কোড, ১৮৬০। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি ফয়সাল প্রকাশ কিলার ফয়সাল চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন পশ্চিম বাকলিয়া ডিসি রোড গণি কলোনীতে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ১১.১০ মিনিটে বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক হত্যা মামলার আসামি, কিশোর গ্যাং লিডার ও চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী এবং মাদক সম্রাট ফয়সাল প্রকাশ কিলার ফয়সাল, পিতা- মৃত ইসমাইল প্রকাশ লালু মিয়া, সাং- লালু মিয়ার বাড়ি, দেওয়ান বাজার, থানা- চকবাজার, চট্টগ্রাম মহানগরী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি হওয়ার কথা স্বীকার করে। উল্লেখ, উক্ত আসামির পিসিপিআর পর্যালোচনা করে চট্টগ্রামের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও হত্যা চেষ্টা সংক্রান্ত ৬টি মামলার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category