• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো সিলেটে তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র সিইপিজেড এলাকায় জামায়াতে উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল গণমিছিল ও পথসভা ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি প্রচারণায় ৫ কর্মসূচি ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণে গণভোটই সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম: আলী রীয়াজ এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

খাগড়াছড়িতে ৩ উপদেষ্টাসহ উচ্চপর্যায়ের সভা

অনলাইন ডেস্ক / / / ৮০ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

খাগড়াছড়ি: পাহাড়ে চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে খাগড়াছড়িতে সভায় বসেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। সভায় সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভাটি শুরু হয়।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফসহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন।

সভা শেষে উপদেষ্টারা সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে জানা গেছে। এর আগে, প্রতিনিধি দল রাঙামাটি সেনানিবাসের প্রান্তিক হলে স্থানীয়দের সঙ্গে তারা উদ্ভূত পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। সেখান থেকে হেলিকপ্টারযোগে খাগড়াছড়িতে আসেন।

এদিকে, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে শনিবার সকাল ৬টা থেকে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। ৭২ ঘণ্টার এই অবরোধের শুরুতেই তিন জেলায় দূরপাল্লার কোনো যানবাহন চলছে না।   জেলায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে স্থানীয়দের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category