• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ
নৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আর দায়িত্বে থাকতে পারেন না: নাহিদ ইসলাম ওসমান হাদির পক্ষে নির্বাচনী প্রচারণায় রনি এক কলেজ থেকেই মেডিকেলে সুযোগ পেলেন ৪৫ শিক্ষার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ শুরু হাদিকে হত্যাচেষ্টা: মামলায় ফয়সাল করিমসহ আসামি যারা পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর ওসমান হাদিকে হত্যাচেষ্টা: প্রধান অভিযুক্ত ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক ও বান্ধবি রিমান্ডে হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: মির্জা ফখরুল হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি সন্ত্রাসীদের পক্ষে থাকা আইনজীবীদের মুখোশ উন্মোচনের আহ্বান সাদিক কায়েমের

ড. ইউনূসকে ৪ মার্কিন সিনেটরের চিঠি

অনলাইন ডেস্ক / / / ৭৮ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

গণতান্ত্রিক ব্যবস্থায় সফলভাবে উত্তরণ নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের চার সদস্য।   শুক্রবার (২০ সেপ্টেম্বর) কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির ওয়েবসাইটে এ চিঠি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বদানের ভার গ্রহণ করায় চিঠির শুরুতেই অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান চার সিনেটর।

দেশে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কারকাজ চালানো ও জবাবদিহি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয় চিঠিতে।

চিঠিতে স্বাক্ষরকারী আইনপ্রণেতারা হলেন, এই কমিটির প্রধান ও সিনেটর বেন কার্ডিন, সিনেটর ক্রিস মারফি, সিনেটর ক্রিস ভ্যান হলেন ও সিনেটর জেফ মার্কলে।

ড. মুহাম্মদ ইউনূসের প্রতি এ সিনেটররা আরও কঠোরভাবে আইন প্রয়োগ করা, হিন্দু সম্প্রদায়, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাসহ ঝুঁকিতে থাকা সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত জবাবদিহি করার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সিনেটররা বলেন, বাংলাদেশে মানবাধিকার নিশ্চিত করা, যেমন মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার সুরক্ষা; নাগরিক সমাজ ও স্বাধীন গণমাধ্যমের প্রতি সমর্থনদান এবং দেশের জনগণের বিরুদ্ধে সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার বিরাট সুযোগ। বাংলাদেশের জনগণ এমন একটি সরকার প্রতিষ্ঠার অধিকার রাখেন, যা তাদের মতামত সম্মান জানাবে, অধিকারের সুরক্ষা দেবে ও মর্যাদা সমুন্নত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category