• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো সিলেটে তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র সিইপিজেড এলাকায় জামায়াতে উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল গণমিছিল ও পথসভা ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি প্রচারণায় ৫ কর্মসূচি ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণে গণভোটই সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম: আলী রীয়াজ এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

আনোয়ার সাদাত জাহাঙ্গীরের বিরুদ্ধে দুই মামলার গ্রেপ্তারি পরোয়ানা

সাইদুল রহমান (গফরগাঁও) প্রতিনিধি / / / ১৫৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

ময়মনসিংহের ত্রিশালে ভুয়া রংধনু টিভির সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ময়মনসিংহের একটি আদালত। তিনি হলেন ত্রিশালের বাগানের বাসিন্দা মৃত মোন্তাজ উদ্দিন কেরানির ছেলে ও ভুয়া রংধনু টিভির সাংবাদিক আনোয়ার সাদাত জাহাঙ্গীর।

তার বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগে গত ৩/৪/২০২৪ ইং তারিখ বাদী হয়ে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং উপজেলা আমলি আদালতে বাদী হয়ে মুশফিকুর রহমান মানিক নামের এক ব্যক্তি মামলাটি করেছেন। মামলা নং- ২২৭।

উক্ত মামলা আদালতের নির্দেশে ময়মনসিংহের পিবিআই ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত ২৪ শে সেপ্টেম্বর আনোয়ার সাদাতের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

এদিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা আফরিন আক্তার বাদী হয়ে ময়মনসিংহের সাইবার আইনে ভুয়া রংধনু টিভির তথাকথিত মালিক আনোয়ার সাদাত জাহাঙ্গীরের নামে মামলা করেন।
মামলা- জি আর ২২৬। মামলার বাদি আফরিন আক্তার জানান, রংধনু টিভির তথাকথিত মালিক আনোয়ার সাদাত জাহাঙ্গীর তার ছবি দিয়ে বিভিন্ন সময় ব্ল্যাকমেল করেন ও মোটা অংকের টাকা দাবি করেন। সাইবার আদালত থেকে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

দুটি গুরুত্বপূর্ণ মামলার গ্রেফতারি পরোয়ানা থাকার পরেও ত্রিশাল থানায় সালিশ দরবার নিয়ে ব্যস্ত থাকেন। সব সময় থানায় ঘোরাঘুরি করেন। দুটি মামলার ভুক্তভোগী তাকে গ্রেফতার করতে ময়মনসিংহ পুলিশ সুপার ও আইনশৃঙ্খলা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category