• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো সিলেটে তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র সিইপিজেড এলাকায় জামায়াতে উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল গণমিছিল ও পথসভা ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি প্রচারণায় ৫ কর্মসূচি ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণে গণভোটই সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম: আলী রীয়াজ এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাবনায় ২শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ০১

পাবনা প্রতিনিধি : / ১১০ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ২শ’ পিস ইয়াবা সহ শাহীন আলম (২০) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ষোল হাজার আটশত টাকা জব্দ করা হয়। গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গুড়া বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১২ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত শাহীন উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের ডাবলুর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় এক মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় শাহীনের দেহ তল্লাশি করে ২শ’ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ষোল হাজার আটশত টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে ভাঙ্গুড়া থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল করিম বলেন, আজ বুধবার দুপুরে শাহীনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা রুজু হয়েছে।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার
পাবনা প্রতিনিধি।
মোবা ০১৭১৭৫৭২২৪৬
২৫ সেপ্টেম্বর-২০২৪ খ্রীঃ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category