• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ
“সিএমপি কমিশনারের ব্রিফিং প্যারেড ” অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনই এখন কঠিন চ্যালেঞ্জ হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী দেশে ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান

অনলাইন ডেস্ক / / / ৯১ Time View
Update : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ ও আহতদের চিকিৎসার খোঁজ নিতে রাজধানীর পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন কারা নির্যাতিত সাংবাদিক ও দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।

আজ শনিবার বিকালে হাসপাতালে গিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে সেখানে চিকিৎসাধীন ছাত্র-জনতার চিকিৎসার খোঁজ-খবর নেন। বর্তমানে হাসপাতালটিতে ছাত্র আন্দোলনে আহত ৭৭ জন রোগী চিকিৎসাধীন আছেন।

তাদের চিকিৎসা সহায়তা হিসেবে তাৎক্ষণিকভাবে মাহমুদুর রহমান ৫ লাখ টাকার অনুদান দেন। এর আগেও তিনি বিদেশ থেকেই ছাত্রজনতার চিকিৎসার জন্য এক লাখ টাকা সহায়তা পাঠিয়েছিলেন।

সাংবাদিক মাহমুদুর রহমান পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রজনতার চিকিৎসা কার্যক্রমে কিছুটা অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত ছাত্রজনতার সর্বোচ্চ চিকিৎসার জন্য পর্যাপ্ত সহায়তা প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানান।

পঙ্গু হাসপাতালে মাহমুদুর রহমানের সাথে এসময় আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, সিটি এডিটর এম আব্দুল্লাহ, প্রকৌশলী চুন্নু, সাংবাদিক আতাউর রহমান কাবুল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর প্রবাসে নির্বাসনে থাকার পর শুক্রবার দেশে ফেরেন মজলুম সম্পাদক মাহমুদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category