• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
চাঁদপুর কচুয়ার কালোচৌঁ গ্রামের কিশোর তিন গ্যাং লিডার মজুমদার বাড়ির লিমন, শাহজালাল, রায়হান, সাকিব পাবনার ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬-২৭ বর্ষের জন্য কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির দায়িত্বে রাসেল ও সৌরভ ধেয়ে আসছে বৃষ্টি বলয়’স্পার্ক’তীব্র বজ্রপাতের ঝুঁকি জন্ম সংখ্যা বলে দেবে জীবনসঙ্গী আপনাকে কতটা ভালোবাসে? টিএসসিতে মিছিল থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে সৌর বিদ্যুৎ উৎপাদনে পাকিস্তান সফল, আমরাও পারবো: জ্বালানি মন্ত্রী আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সুখবর বাংলাদেশের তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের ক্লাবে মুমিনুল

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস (সেলিম ভূঁইয়া)’র ঝালকাঠি জেলা কমিটি গঠন

আহ্বায়ক এজাজ ও সদস্য সচিব বাচ্চু ঝালকাঠি প্রতিনিধি: / ১১২ Time View
Update : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস (সেলিম ভূঁইয়া) এর ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস বরিশাল বিভাগের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মো: আলমগীর হোসেন ঝালকাঠি জেলা কমিটির আহ্বায়ক হিসাবে অধ্যাপক এজাজ হাসান ও সদস্য সচিব উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু-কে অনুমোদন দেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস এর মহাসচিব মো: জাকির হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো: আরিফুর রহমান তুহিন, বাকশিস বরিশাল জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মো: রুহুল আমিন, সদস্য সচিব ডক্টর মো: আকতারুজ্জামান নকিব প্রমুখ। ঝালকাঠি জেলা শাখার নব নির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ঝালকাঠিতে সমাবেশ ডেকে পূর্ণাঙ্গ জেলা কমিটি করার নির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category