• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো সিলেটে তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র সিইপিজেড এলাকায় জামায়াতে উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল গণমিছিল ও পথসভা ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি প্রচারণায় ৫ কর্মসূচি ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণে গণভোটই সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম: আলী রীয়াজ এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাবনার ভাঙ্গুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার পাবনা প্রতিনিধি: / ৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

পাবনার ভাঙ্গুড়ায় ” বিশ্ব নদী দিবস “উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে টুগেদার ফর সার্ভিস অব পিপল (টিএসপি) ও ভাঙ্গুড়া উপজেলা এনজিও সমন্বয় কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন,টুগেদার ফর সার্ভিস অব পিপল (টিএসপি)’র পরিচালক সরকার মোহাম্মদ আলী।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ নাজমুন নাহার,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোছাঃ তাসমিয়া আক্তার রোজী,সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মোঃ আসাদুজ্জামান সরকার প্রমূখ। প্রধান অতিথি ইউএনও তার বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি নদী মাতৃিক দেশ, নদীর হচ্ছে দেশের সর্বস্তরের চালিকা শক্তি।তাই নদীগুলোকে রক্ষা ও দখল মুক্ত করে পুনরুদ্ধার করতে হবে। নদীকে প্লাস্টিক ও শিল্প কারখানার বর্জ্য থেকে মুক্ত করার বিষয়ে জোর দিতে হবে।এ কার্যক্রমে তৃণমূল পর্যায়ে জনগণের সহযোগিতা প্রয়োজন। অচিরেই এ অঞ্চলে দখলকৃত নদীগুলোকে দখল মুক্ত অভিযান শুরু হবে।
এ অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ,সাংবাদিকবৃন্দ ,এনজিও প্রতিনিধিবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করে নদী রক্ষার পক্ষে জড়ালো বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে ধারণা পত্র পাঠ এবং বিশ্বনদী দিবসের আলোকে বিশারদ আলোচনা করেন, টিএসপির পরিচালক সরকার মোহাম্মদ আলী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category