• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ
হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী দেশে ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল

সাবেক হুইপ সামশুলসহ ১০ এমপির সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক / / / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

ক হুইপ সামশুল হক চৌধুরীসহ ১০ এমপির অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। সামশুলসহ অন্যরা হলেন- আফতাব উদ্দিন সরকার, ওমর ফারুক চৌধুরী, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, একরামুল করিম চৌধুরী, দীপংকর তালুকদার, ইফতেখার উদ্দিন তালুকদার, ফাহমী গোলন্দাজ বাবেল, হোসনে আরা ও এম এ জাহের।

দুদক বলছে, সাবেক হুইপ সামশুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার পূর্বক ৪০-৫০ শতাংশ বেশি দরে প্রাক্কলন তৈরি করে টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, মাদক চোরাকারবারিদের কাছ থেকে কমিশন গ্রহণ, তার এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির বিলের ওপর অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎপূর্বক নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ মিলেছে।

এসকল অভিযোগ অনুসন্ধানের নিমিত্ত দুদকের মহাপরিচালক (তদন্ত-২) বরাবর পাঠানোর জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে। একই ধরনের অভিযোগ রয়েছে সাবেক এই ৯ এমপির বিরুদ্ধেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category