• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ
কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা তিতাসে  যুব তরঙ্গের আয়োজনে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত তিতাসে তিতাস মুক্ত স্কাউট দলের স্কাউটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নি/হ/ত নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে হালদা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ফটিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা

শার্শায় বোমা ফাটিয়ে বাওড়ের মাছ লুটের অভিযোগ

অনলাইন ডেস্ক / / / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া বাঁওড়ের পাহারাদারদের মারপিট ও বোমা বিস্ফোরণ করে মাছ লুটের অভিযোগ উঠেছে একই উপজেলার একদল দুষ্কৃতকারির বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, বুধবার (২ অক্টোবর) রাতে জোরপূর্বক বাঁওড় দখল করতে এসে এ ঘটনা ঘটায় কামরুল বাহিনীর দলবল। এসময় হামলাকারীদের বাঁধা দিতে গেলে মৎসজীবি সমিতির সদস্য আব্দুর রাজ্জাক, পাহারাদার ওলিয়ার রহমান ও কবির হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে জখম করে কামরুল বাহিনীর লোকজন। 
 
এসময় স্থানীয় লোকজন জানতে পেরে এগিয়ে এলে হামলাকারীরা বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং বাঁওড়ে থাকা ৩টি ঘর ভাংচুর করে আনুমানিক ২ লক্ষ টাকার মাছ লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় কামরুল ও তার বাহিনীর ১৩ জনসহ অনেকের নামে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।
 
ঘটনার পর থেকে মহিষাকুড়া এলাকার মানুষের মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ করছে।  শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান বলেন, থানায় একটি অভিযোগ দায়ের করার পর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category