• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো সিলেটে তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র সিইপিজেড এলাকায় জামায়াতে উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল গণমিছিল ও পথসভা ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি প্রচারণায় ৫ কর্মসূচি ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণে গণভোটই সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম: আলী রীয়াজ এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক / / / ৭৮ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সংলাপে যোগ দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। শনিবার (৫ অক্টোবর) বিকেল ৩টা ২৫ মিনিটে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের দল যমুনায় প্রবেশ করে।

এর আগে, দুপুর সোয়া ২টার দিকে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করে।

জানা গেছে, আলোচনার টেবিলে মূল ইস্যু হিসেবে থাকছে রাষ্ট্র সংস্কারে গঠিত ছয় কমিশনের কার্যক্রম, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

বিএনপি-জামায়াত ছাড়াও গণতন্ত্র মঞ্চ, ইসলামী ঐক্যজোট, গণতান্ত্রিক বাম জোট ও এবি পার্টির সঙ্গে এদিন সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। প্রত্যেক দলের জন্য ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category