• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ
গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া হাদির অন্য অঙ্গগুলো এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনে পাঁচ দফা নির্দেশনা জারি: মন্ত্রীপরিষদ বিভাগ সবাই আমাদের সঙ্গে নাটক করেতেছে: মাহফুজ আলম সিঙ্গাপুরে পৌঁছেছে ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হাদির খুনিকে জাহান্নাম থেকে হলেও আনতে হবে: ফাতিমা তাসনিম জুমা ওসমান হাদিকে গুলি করার ঘটনাটি ষড়যন্ত্রের অংশ: তারেক রহমান শত্রুসাপেক্ষে আজাদির লড়াইকেও হেফাজত করতে হবে: ব্যারিস্টার ফুয়াদ স্বাধীনতা-সার্বভৌমত্ব ভারতের দালালদের হাতে তুলে দেব না: আখতার হোসেন তিতাসে নতুন গ্যাসকূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট চিকা লিখতে গিয়ে যুবলীগের ৩ নেতা আটক

দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে নিরাপত্তা দেবে বিজিবি: চৌদ্দগ্রামে কর্নেল রেজাউল কবির

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা / / / ৭৫ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার বিষয়টি তদারকি করতে শনিবার বিকালে পরিদর্শন করেন বিজিবির কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মো, রেজাউল কবির।

কুমিল্লার সেক্টর কমান্ডার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্নেল মো. রেজাউল কবির বলেন, শারদীর দুর্গাপূজার যেন উৎকণ্ঠায় পরিণত না হয়, সেই বিষয়ে এবার বিজিবি কঠোর নিরাপত্তায় থাকবে। সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকাতে বিজিবি বর্ডারের নিরাপত্তার পাশাপাশি মাঠ পর্যায়েও কঠোর নিরাপত্তা দিবে। তাছাড়া কুমিল্লায় এবার সীমান্ত এলাকাগুলোতে ১২২টি পূজামণ্ডপে ৮২ প্লাটুন বিজিবি পূজায় নিরাপত্তা দিতে নিয়োজিত থাকবে।

এ সময় সেক্টর কমান্ডার সকল ধর্মাবলম্বীদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়ানো গুজবে কান না দেওয়ারও আহবান জানান৷ আপনারা সে বিষয়গুলোতে সতর্ক থাকবেন৷

পূজাকে কেন্দ্র করে সীমান্তে মাদক চোরাচালান বৃদ্ধির বিষয়ে সেক্টর কমান্ডার বলেন, মাদক চোরাচালানোর বিষয়ে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে থাকে। তবে পূজাকে ঘিরে আরো বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা ব্যাটেলিয়ন ১০ বিজিবি কুমিল্লার অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন, উপ-অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি, সহকারি পরিচালক মো. ইমাম হোসেন, চৌদ্দগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রমোদ রঞ্জন চক্রবর্তীসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category