গতকাল ঐতিহ্যবাহী পায়ের খোলা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষক কাজী মোঃ ছালামত উল্ল্যা বি এস সি স্যারের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোঃ আবদুছ ছোবহান মজুমদারের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম - সচিব, চিনি শিল্প করপোরেশন মামুন আবদুল মোমেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ শহিদ উল্লাহ ভূঁইয়া।
উপস্থিত ছিলেন তারাশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামান, পায়ের খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হাছিনা আক্তার, বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফজিলত আক্তার ও বেনজীর আহমেদ,পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য আবদুল কাদের চৌধুরী। এছাড়াও এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ , বিদায়ী স্যারের স্বজনেরা, এলাকার গনমান্য ব্যাক্তিবর্গ, সাবেক ও বর্তমান ছাত্র ছাত্রী ও শিক্ষকবৃন্দ, অভিভাবকসহ আরোও অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
উক্ত বিদায়ী দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের কৃতিত্বপূর্ণ সফলতার স্বীকৃতি স্বরূপ দেশ বিদেশে অবস্থানরত প্রতিষ্ঠিত ছাত্র ছাত্রী এবং অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে আর্থিক সম্মাননাসহ বিপুল পরিমাণ উপহার দিয়ে শিক্ষক কাজী মোঃ ছালামত উল্ল্যা করেন।
অনুষ্ঠান শেষে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় বিদায়ী শিক্ষক সালামত উল্ল্যা স্যার ও স্যারের পাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রী এবং উপস্থিত এলাকাবাসীর মধ্যে। এমন ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান দেখে এলাকার জনগণ অনেক আনন্দিত এবং সন্তোষ প্রকাশ করেন। এবং প্রিয় স্যারের নেক হায়াত ও দীর্ঘ জীবন কামনা করেন।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি