প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ১১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৪, ৭:১৩ পি.এম
মধ্যরাতে ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও ছাত্র রাজনীতি শুরু হচ্ছে— এমন শঙ্কায় বুধবার দিবাগত মধ্যরাতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষাথীরা।
রাতে বিভিন্ন হলের সামনে শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর হলগুলো থেকে ভিসি চত্বর হয়ে তারা রাজু ভাস্কর্যের সামনে কিছুক্ষণ অবস্থান করেন। পরে ভিসি চত্বরে এসে তাদের বিক্ষোভ মিছিল শেষ হয়।
মূলত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ক্যাম্পাসে ছাত্রদলের ব্যানার-ফেস্টুন টাঙানোকে কেন্দ্র করে শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, আবারও ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি শুরু হচ্ছে। আবারও গণরুম, গেস্টরুমের নামে শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হতে পারেন। আর কোনো রাজনীতি তারা ক্যাম্পাসে দেখতে চান না।
ফের হলে রাজনীতি ঢোকানোর পাঁয়তারা করা হচ্ছে অভিযোগ এনে শিক্ষার্থীরা বলেন, এই ধরনের কোনো অপচেষ্টা হলে মেনে নেওয়া হবে না।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি