সরকারি চাকরিতে ক্যাডার এবং নন-ক্যাডার পদে বড় নিয়োগ দিতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান রোববার (২৪ নভেম্বর) দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দেবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ক্যাডার এবং নন-ক্যাডার পদে প্রায় ২০ হাজার নিয়োগ দেওয়া হবে। এজন্য বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সরকার পরিবর্তনের পর বিসিএসের মাধ্যমে বড় নিয়োগ দিতে যাচ্ছে সরকার।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি