প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ণ
আগুনে পুড়লেও ৫ মন্ত্রণালয়ের জরুরি কাগজপত্র উদ্ধার সম্ভব: সাবেক সচিব

আগুনে সচিবালয়ের পাঁচ মন্ত্রণালয় পুড়লে নথি ও প্রকল্পের জরুরি কাগজপত্র উদ্ধার করা সম্ভব বলে মনে করেন সাবেক আমলা আবু আলম শহীদ খান। তার মতে, জরুরি নথির কপি সংশ্লিষ্ট বিভাগ বা সহকারী প্রতিষ্ঠানেও থাকতে হয়। আগুন লাগার মতো ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে সচিবালয়ের অবকাঠামো ঢেলে সাজানোর সময় হয়েছে মন্তব্য সাবেক এই সচিবের।
বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে আগুনে পুড়েছে সচিবালয়ে ৫ মন্ত্রণালয়। পুড়েছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ক্রীড়া আসিফ মাহমুদের মন্ত্রণালয়। তবে স্থানীয় সরকার ও সড়ক পরিবহন দুই মন্ত্রণালয়ের পুড়েছে ৯০ শতাংশ। জরুরি নথি আর প্রকল্পের কাগজপত্র নিয়ে উৎকণ্ঠায় উপদেষ্টারা।
প্রশ্ন উঠেছে যেসব জরুরি ফাইল কিংবা নথি পুড়ল সেগুলোর কী হবে। পুড়ে যাওয়া মানে কী সরকারের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত থমকে যাওয়া!! সাবেক এই সচিব বলছেন, সরকারের সব কাজেই বিকল্প ব্যবস্থা রাখা হয়।
আগুন লাগার মতো ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে সচিবালয়ের অবকাঠামো ঢেলে সাজানোর সময় হয়েছে বলে মন্তব্য করেন সাবেক এই সচিব।
এদিকে, সচিবালয়ে আগুনের দুদিন পর ছুটির দিনেও গেইটে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল কঠোর। জরুরি কাজে কিছু কর্মচারী এলেও তাদের ঢুকতে দেওয়া হয়নি।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি