প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৬:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ণ
সিলেট সীমান্তে আরও নজরদারি বাড়াল বিজিবি

সীমান্ত সুরক্ষিত ও শান্ত রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আগের চেয়ে আরও বেশি তৎপর বলে মন্তব্য করেছেন সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাফিজ রহমান। সীমান্তে দুই পাড়ের মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে সৃষ্ট উত্তেজনা এড়াতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তে অপরাধ নিরসনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সীমান্তবর্তী সাধারণ মানুষ ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বক্তব্য দেন উপজেলা প্রশাসন, পুলিশ ও নাগরিক প্রতিনিধিরা।
এসময়, সীমান্তে চোরাচালান রোধে আইনের প্রয়োগের পাশাপাশি বিকল্প কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে জোর দেন বক্তারা। কেউ যেনো গুজব ছড়িয়ে ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী অধিবাসীদের মধ্যে উত্তেজনা ছড়াতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তারা।
পরে, বিজিবি'র ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন কর্মকর্তারা। যেখানে ৮ শতাধিক অধিবাসীকে বিনামূল্যে পেসক্রিপশন ও ওষুধ দেওয়া হয়।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি