• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর ওসমান হাদিকে হত্যাচেষ্টা: প্রধান অভিযুক্ত ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক ও বান্ধবি রিমান্ডে হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: মির্জা ফখরুল হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি সন্ত্রাসীদের পক্ষে থাকা আইনজীবীদের মুখোশ উন্মোচনের আহ্বান সাদিক কায়েমের ভারতীয় হাইকমিশনের এদেশে থাকার অধিকার নেই : সারজিস আলম সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ, তাকে ব্যাখ্যা দিতে হবে: জামায়াত আমির গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া হাদির অন্য অঙ্গগুলো এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনে পাঁচ দফা নির্দেশনা জারি: মন্ত্রীপরিষদ বিভাগ সবাই আমাদের সঙ্গে নাটক করেতেছে: মাহফুজ আলম

বাংলা একাডেমিতে ফ্যাসিস্টদের দোসর ঢুকে পড়েছে: সংস্কৃতি উপদেষ্টা

অনলাইন ডেস্ক / / / ৮২ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলা একাডেমিতে ‘ফ্যাসিস্টদের দোসর’ প্রবেশ করেছে এবং একাডেমি এখন স্থবির হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানান, পুরস্কার এবং মনোনয়ন কমিটি সহ অন্যান্য বিষয় নিয়ে বাংলা একাডেমির জন্য একটি সংস্কার কমিটি গঠন করা হবে।
জাতীয় কবিতা পরিষদের আয়োজনে শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে আয়োজিত ‘জাতীয় কবিতা উৎসব-২০২৫’ এর দুই দিনব্যাপী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

ফারুকী বলেন, কিছু অপপ্রচার ছড়ানো হয়েছে যে, বই ছাপানোর আগে সরকার সেগুলো পড়ে দেখবে। তবে, তিনি স্পষ্ট করেন যে, পাঠ্যপুস্তক সেন্সর করার কোনো পরিকল্পনা সরকারের নেই এবং সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে শুভ সূচনা ঘোষণা করা হয়। এ সময় একুশের গান, জুলাই বিপ্লবের গান এবং কবিতা আবৃত্তি করা হয়। উৎসবে কবি, সাহিত্যিক ও কবিতা প্রেমীরা শোভাযাত্রা করে অংশ নেন।

দুইদিনব্যাপী এই উৎসবের প্রথম দিনে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, কবিতা আলোচনা, স্বরচিত কবিতা পাঠ এবং আবৃত্তি। দ্বিতীয় দিনে সেমিনার, কবিতাপাঠ, কবিতার গান ও নৃত্যের আয়োজন থাকবে। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের লেখক ও কবিদের আমন্ত্রণ জানানো হবে এই উৎসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category