• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ
তিতাসে  যুব তরঙ্গের আয়োজনে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত তিতাসে তিতাস মুক্ত স্কাউট দলের স্কাউটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নি/হ/ত নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে হালদা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ফটিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস

পাবনার সুজানগর পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

পাবনা প্রতিনিধি : / ১৬৮ Time View
Update : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে ছিনিয়ে নিয়েছেন নেতাকর্মীরা। এ ঘটনায় ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে এই ঘটনা ঘটে।

আব্দুল ওহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র। তিনি গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি।

স্থানীয় ও পুলিশ জানায়, বিকেলে আব্দুল ওহাবের বাড়ি সংলগ্ন মথুরাপুর স্কুলের মসজিদের নামাজ শেষে বের হলে সুজানগর থানার পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে গাড়িতে উঠায়। এসময় গাড়িটি ঘিরে ধরেন বেশ কয়েকজন লোকজন। তারা পুলিশকে আব্দুল ওহাবকে ছেড়ে দিতে বলেন। কিন্তু তাতে পুলিশ রাজি না হলে কয়েকশ লোক জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাকে গাড়ি থেকে জোর করে ছিনিয়ে নেয়। এসময় ধস্তাধস্তিতে টিমে অংশ নেওয়া ৮ পুলিশ সদস্য আহত হন।

বিষয়টি নিশ্চিত করে পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, আব্দুল ওহাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মথুরাপুর স্কুল থেকে গ্রেফতার করা হয়। কিন্তু কয়েক শতাধিক লোকজন তাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে। তাকে পুনরায় ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।

এ বিষয়ে অভিযুক্ত সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়ায় যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category