• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
“সিএমপি কমিশনারের ব্রিফিং প্যারেড ” অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনই এখন কঠিন চ্যালেঞ্জ হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী দেশে ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

অনলাইনে হরতাল-অবরোধ করে লাভ নেই, আ. লীগের উদ্দেশে রিজভী

অনলাইন ডেস্ক / / / ৯১ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আগামী দিনে কোনো আন্দোলনে গুলি কিংবা শটগানের ব্যবহার নিষিদ্ধ করতে হবে। সংস্কার এমন হতে হবে যাতে ভবিষ্যতে কোনো সরকার আর রক্তচক্ষু দেখাতে না পারে।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রিজভী।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, যেন জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন দূর হয়। সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান জানান রিজভী।

তিনি বলেন, বিরুদ্ধাচরণ নয়, আরও দায়িত্বশীল হওয়ার জন্য সরকারের সমালোচনা করছে বিএনপি। এসময় আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, অনলাইনে হরতাল আর অবরোধ করে লাভ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category